মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩৫

প্রতিদিন গড়ে ১৫ হাজার পরীক্ষা করা হচ্ছে আর এর মধ্যে সংক্রমণের সংখ্যা গড়ে প্রায় দুই হাজার অর্থাত্ সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ। পরীক্ষা কম হওয়ায় করোনা উপসর্গ নিয়েই অনেকে অন্যদের সঙ্গে  মেলামেশা করছে আর ভাইরাসের সংক্রমণও বাড়ছে। এই সংক্রামক ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় প্রতিষেধক। ভ্যাকসিন কবে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত নয়। কাজেই করোনা সংক্রমণ প্রতিরোধে শতভাগ মানুষেরই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জনসমাগমও নিয়ন্ত্রণে রাখতে হবে।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর