ডমেক্সের বিশ্ব টয়লেট দিবস উদ্যাপন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৩৮

১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। বিশ্বের ৪২০ কোটি মানুষ যারা নিরাপদ ও পরিচ্ছন্ন স্যানিটেশনের সুবিধাবঞ্চিত। তাদের সবার জন্য পানি ও স্যানিটেশন এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিনে পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। এ উপলক্ষ্যে ইউনিলিভারের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডমেক্স উন্নত ও স্বাস্থ্যকর স্যানিটেশনের গুরুত্ব এবং জীবন ও পরিবেশ সুস্থ রাখতে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা গড়ে তুলছে। ডমেক্স ওয়াটার এইড, ব্র্যাক, ২০৩০ ডব্লিউ আরজি, ভূমিজ ও ইউনিলিভারের সঙ্গে এদিন ‘নিরাপদ স্যানিটেশনের জন্য আমাদের লড়াই চলছে’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করে। যা ভার্চুয়ালি প্রায় দেড় কোটি দর্শকের কাছে পৌঁছে। এই সেশনে বিশেষজ্ঞ প্রতিনিধিরা এসডিজি ছয় (SDG 6) অর্জনে উন্নত স্যানিটেশনের গুরুত্ব, উন্নয়ন মূলক সংস্থার ভূমিকা ও লাভ সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেন।—প্রেস বিজ্ঞপ্তি