কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশা থেকে গাঁজা ও ফেনসিডিল জব্দ করেছে র্যাব। গতকাল শনিবার র্যাবের একটি দল জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ও বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করে। সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে র্যাবের দল আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
