করেরহাট কালাপানি সার্বজনীন শ্রী শ্রী মা রক্ষা কালীমন্দিরের উদ্যোগে গত শুক্রবার চতুষ্প্রহর মহানাম সংকীর্তন ও মহোত্সব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাবু স্বপন চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. লাবিব আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের প্রকাশনা সম্পাদক রিপন কুমার দাশ ও সভাপতিত্ব করেন শুভ কুমার ত্রিপুরা। —প্রেস বিজ্ঞপ্তি
