নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতি নির্ধারণ কমিটির মতবিনিময় সভা গতকাল রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুঁইয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বাবুল, প্রদীপ পাল নিতাই, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মহিদুল হক, ফরিদুর রহমান, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম খান সায়েক, সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন খন্দকার, নাসির উদ্দিন, ফোরকান উদ্দিন মানিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল পদ্ধতিতে দলিল লেখাকে স্বাগত জানান এবং দলিল লেখকদেরকে সঙ্গে নিয়ে ডিজিটালাইজ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আহ্বান জানান। ডিজিটালের নামে কোনো দলিল লেখক যাতে পেশাচ্যুত না হন, সেদিকে নজর দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফোরকান উদ্দিন মানিককে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
