সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২১:৫৩

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ (এসবিপি) প্রদান করেন। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাবাহিনী প্রধানকে এ পদক প্রদান করা হয়। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষ্যে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি সেনাবাহিনী প্রধানের হাতে এ পদক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।