জাতীয় পার্টি-জেপির তিন নেতা স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:১৯

গতকাল জাতীয় পার্টি-জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান আলহাজ জামিলুল হক বকুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদ, যুগ্ম-আহ্বায়ক (ইন্দুরকানি উপজেলা) বীর মুক্তিযোদ্ধা মোকরম হোসেন কবির স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত নেতৃবৃন্দের জীবন ও অবদান নিয়ে দলের নেতা ও কর্মীরা বক্তব্য রাখেন। প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা বলেন, জামিলুল হক বকুল একজন সত্ , নিষ্ঠাবান ও দানশীল ব্যক্তি ছিলেন। দলের আদর্শের জন্য তিনি সব সময় নিবেদিত হয়ে কাজ করেছেন। নিজের চেয়ে দলকে বেশি ভালোবাসতেন। একই সঙ্গে সৈয়দ নাজমুল আলম, সৈয়দ আব্দুল্লাহ আল ফাহাদের মহত্ কর্মের কথা উল্লেখ করেন।

অ্যাডভোকেট এনামুল হক রুবেল তার সংগঠনের নেতাকর্মীদের নৈতিকতা ও আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন—প্রেসিডিয়াম সদস্য নাজমুন্নাহার বেবী, আজিজ বাঙ্গাল, ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মীর হারুন অর রশিদ, মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদিদ্কী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজি আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, জেপি নেতা শহীদুল্লাহ, সারোয়ার হোসেন, আপেল মাহমুদ, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম বিপ্লব, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সদস্যসচিব আমিনুল ইসলাম তপন প্রমুখ। সভায় নেতৃবৃন্দের রুহের মাগফেরাত এবং জাতীয় পার্টি-জেপির সব সদস্যের কল্যাণ কামনা করা হয়। স্মরণসভায় মোনাজাত পরিচালনা করেন আসাদ গেট ‘নিউ কলোনি জামে মসজিদের’ পেশ ইমাম হাফেজ মো. মাকবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী। —প্রেস বিজ্ঞপ্তি