ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলনে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’। ডিজিটাল অপর্চুনিটি এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’-কে তথ্যপ্রযুক্তি খাতের অলিম্পিক খ্যাত এই অ্যাওয়ার্ড দিয়েছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)। মালয়েশিয়ায় গত বুধবার শুরু হয়েছে তিন দিনের ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টায় ‘নগদ’-কে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।
উইটসার স্বীকৃতির বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘দেশের আর্থিকখাতের ডিজিটালাইজেশনের জন্য ‘নগদ’ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে কাজ করতে গিয়ে উইটসার কাছ থেকে পাওয়া স্বীকৃতি অবশ্যই নতুন কিছু উদ্ভাবনে ‘নগদ’-কে আরো উত্সাহিত করবে। —প্রেস বিজ্ঞপ্তি
