চীন কয়লা আমদানিতে অস্ট্রেলিয়ার ওপর নির্ভরশীল। এদিকে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ার সরকার এ নিয়ে চীনকে দায়ী করে ব্যবস্থা নিতে বেশ সোচ্চার ছিলেন। এরপর দুই দেশের মধ্যে যে শীতল সম্পর্ক শুরু হয় তার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যের ওপর। যব আমদানিতে শুল্ক বসিয়েছে চীন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার কয়লার ওপর কোনো নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করা না হলেও চীন কয়লা আমদানি ব্যাপক কমিয়ে দিয়েছে। চীনের সরকার আমদানির জন্য বিকল্প উত্স খুঁজতে নির্দেশ দিয়েছে আমদানিকারকদের।
