২০১৮ সালে মাত্র পাঁচ মাসের ব্যবধানে ইন্দোনেশিয়া ও ইথোপিয়ায় দুটি বোয়িং ৭৩৭ জেট বিমান দুর্ঘটনায় পড়ার পর এ কোম্পানির বিমানগুলো বসিয়ে দিতে বাধ্য হয় কোম্পানি কর্তৃপক্ষ। সে সময় বিশ্ব উড়োজাহাজ সংস্থাগুলোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয় মার্কিন শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের। অবশেষে ২ হাজার কোটি ডলার জরিমানাও গুনতে হয়েছে। এমনকি এর মধ্য দিয়ে বৈশ্বিক এভিয়েশন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বও হুমকির মুখে পড়ে যায়। তবে প্রায় ২০ মাস পর আবারও বাণিজ্যিকভাবে এ বিমান চলাচলের অনুমোদন দেওয়া হয়েছ।
