জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর আয়োজিত ব্যাবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে গতকাল বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন এবং সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহ সভায় বক্তব্য রাখেন
০০০০
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে সরকারের রাজস্ব ও সেবা ফি জমাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে রূপালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে অর্থ জমা করা যাবে। সম্প্রতি দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ
০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন সম্প্র্রতি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন
