যুক্তরাষ্ট্রে ফের ঊর্ধ্বগতি ই-কমার্সের

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:১৬

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ দ্বিতীয় দফায় বেড়েছে। ফলে দোকানগুলোতে মানুষের ভিড় কমতে শুরু করেছে আর বাড়তে শুরু করেছে ই-কমার্স ভিত্তিক কেনাকাটা। করোনার প্রথম ধাপেও দেশটিতে ই-কমার্সভিত্তিক লেনদেন ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রিটেইল শপগুলোতে যে পরিমাণ বিক্রি কমেছে তা বাড়েনি ই-কমার্সভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে। এতে বোঝা যাচ্ছে, মানুষ মহামারির সময়ে তাদের ভোগের পরিমাণও কমিয়েছে। নীতিনির্ধার       করা মনে করছেন, ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে মানুষের ভোগব্যয় আগের অবস্থায় ফিরে যাবে।