রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীতে সম্প্রতি শেষ হয়েছে প্রপার্টি প্লাস মতিঝিল তিন দিনব্যাপী হাউজিং ফেয়ার ২০২০। মেলায় আমিন মোহাম্মদ গ্রুপের আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড তাদের আবাসিক প্রকল্পগুলো নিয়ে অংশগ্রহণ করে এবং মেলায় প্রথম দিন থেকেই গ্রাহক এবং দর্শনার্থীদের আশানুরূপ সাড়া পেয়েছে। সম্পূর্ণ রেডি প্লটে এখনই বাড়ি করতে পারবে এমন প্রকল্পের মধ্যে ছিল রাজউক অনুমোদিত গ্রীন মডেল টাউন। আর মেলা চলাকালীন ছিল কাঙ্ক্ষিত মূল্যে আকর্ষণীয় মূল্যছাড়।
অন্য প্রকল্পের মধ্যে ছিল—সবুজে গড়ি, স্বপ্নের বাড়ি প্রতিশ্রুতিতে রামপুরা বনশ্রীর সঙ্গেই ‘গ্রীন বনশ্রী’। ঢাকা-মাওয়া চার লেন হাইওয়ের সঙ্গে ‘আমিন মোহাম্মদ সিটি’। শ্যামলী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন ‘আমিন মোহাম্মদ টাউন’। নিষ্কণ্টক জমিতে গড়ে ওঠা উত্তরাসংলগ্ন শিক্ষানগরী ‘আশুলিয়া মডেল টাউন’। আরো ছিল ঢাকা ইপিজেড চার লেন হাইওয়ের সঙ্গেই ‘আলোকিত বাংলাদেশ’। মেলার সব সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। বিস্তারিত করপোরেট অফিসে যোগাযোগ করে জানতে পারবে। —প্রেস বিজ্ঞপ্তি
