অবসরে প্রধানমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ২২:২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি। একটিতে মাছ শিকারের পর বড়শি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি সেলাই করছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটো পোস্ট করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঐ ছবি দুইটি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে সালমান এফ রহমান লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’ ঐ পোস্টে তিনি আরো লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মধ্যেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’ পরে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পাতায় ছবি দুইটি পোস্ট করা হয়            —ইত্তেফাক