ইত্তেফাক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার ওপর খেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দ্বিতীয়বারের মতো তার জয় ঠেকাতে কাজ করেছে এই দুইটি প্রতিষ্ঠান। হোয়াইট হাউজে ওষুধের মূল্য কমানো নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ করেন। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেটের
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন নির্বাচনে বড় ফার্মা আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। তারপরও আমি কোনোভাবে জিতেছি। তিনি দাবি করেন, বড় ফার্মা, মিডিয়া, বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অসত্ মানুষরা আমাদের বিরুদ্ধে কাজ করেছে। ট্রাম্প বলেন, ফাইজার এবং অন্য কোম্পানি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের পথে। কিন্তু আমি যদি আগামী চার বছরের জন্য নির্বাচন না করতাম তাহলে আপনারা এই ভ্যাকসিন পেতেন না। ট্রাম্প বলেন, ওষুধের মূল্য কমানোর কারণেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তার বিরুদ্ধে কাজ করেছে। তিনি বলেন, ওষুধ কোম্পানিগুলো টিকা আবিষ্কারের তথ্য অক্টোবরে দিতে চেয়েছিল। কিন্তু আমার বিরুদ্ধে কাজ করতে গিয়ে তারা সেটি করেনি। নির্বাচনের আগে টিকা আবিষ্কারের তথ্য জানালে জো বাইডেনকে হারানো আরো সহজ হতো বলে দাবি করেন ট্রাম্প। এদিকে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট জো বাইডেনের হাতে তুলে দেওয়া হবে।
