শিল্পী মিনি করিম বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা পেইন্টিং বিভাগের সদা হাস্যোজ্জ্বল, মানবিকগুণে গুণান্বিত সবার প্রিয় মুখ মিনি করিম। গত ১১ নভেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
ফিফা টেনিং করা প্রথম মহিলা ফুটবল কোচ তিনি। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন। প্রথম মহিলা ক্রিকেটার তিনি। ৮৪ সালে আবাহনীর হয়ে খেলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ২০০৩ সাল থেকে। এছাড়া দীর্ঘ দিন সমাজ ও পরিবারের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। করোনার শুরু থেকেই আজ অবধি নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন নিঃশব্দে। তিন বন্ধু মিলে ২০০৩ সাল থেকে নন প্রোফিটেবল কলেজ করছেন— সেই সব বাচ্চাদের জন্য, যারা অর্থ অভাবে পড়তে পারে না।—প্রেস বিজ্ঞপ্তি
