ব্রেন গেম

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:০৭

মারুফ একটি গাড়ি ৭০ হাজার টাকায় কিনে তার বন্ধুর কাছে ৮২ হাজার টাকায় বিক্রি করল। মারুফ আবার তার বন্ধুর কাছ থেকে সে যে দামে গাড়িটি কিনেছিল তা থেকে ৭ হাজার টাকা বেশি দিয়ে কিনে নিল এবং আবার গাড়িটি বিক্রি করে দিল ৮৪ হাজার টাকায়।

প্রশ্ন হচ্ছে, মারুফ এই কেনাবেচায় মোট কত টাকা লাভ করল?

 

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর

ছাত্রছাত্রীর সংখ্যা ৮৮ জন এবং প্রত্যেকেই ৫৩ টাকা করে দিয়েছিল।