আপনার রাশিফল

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:০৮

১৭ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৪ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা:৮। শুভবার:  শনি। শুভ রত্ন:  নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আজ কাউকে কোনো প্রতিশ্রতি দেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সা নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপনশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখুন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর ভালো যাবে না। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরার্শন নিন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রাপ্ত  তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনজন কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।

 

 

০