করোনায় পবা উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমানের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৮:৫৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল চারটার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মাথা ব্যথা নিয়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান। এরপর গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

আরো পড়ুন : ৭৬ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

এরপর তিনি একটি কেবিনে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পর দিন রবিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম হামিদ সরকার। দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।  

 

ইত্তেফাক/ইউবি