প্রাকৃতিক পানীয় ডাব

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৯:০৪

                                                                                             

ডাব হচ্ছে নারিকেলের কচি তথা শিশু বয়স। এর ভেতর শুধুই পানি। এই পানিই ধীরে ধীরে নারিকেলের শাঁস হয়ে ওঠে এবং বয়সের ভাড়ে পেকে সবুজ ডাব নারিকেলে রূপান্তরিত হয়। নারিকেলের বংশবৃদ্ধিতে পাকা নারিকেলই বীজ।

দেখতে অসাধারণ হালকা সবুজ ডাব প্রাকৃতিক সৌন্দর্যও বটে। ডাবের পানি মানুষসহ অনেক প্রাণীরই খুবই প্রিয়। মানুষের বাইরে সচরাচর কাঠবিড়ালিকেই গাছের মাথায় ডাবের ওপর বসে দাঁতে ডাব ছিদ্র করে পানি পান করতে দেখা যায়। এ দৃশ্য উপভোগ্যও।

ডাব পেকে নারিকেল হতে সময় লাগে বেশি, সেখানে কম সময়ে ডাব বিক্রি করে পাকা নারিকেলের চেয়ে মুনাফাও হয় বেশ। সারা বছরই পাওয়া যায় ডাব। দা দিয়ে ডাবের মুখ কেটে ছিদ্র করে প্লাস্টিকের পাইপ দেওয়া হয় পানের সুবিধার জন্য। কেউ বাসায় নিতে চাইলে মুখ কেটে দেওয়া হয় নরম অংশ পর্যন্ত, শুধু ছিদ্র করার জন্য। ডাবের পানি পুষ্টিগুণ সমৃদ্ধ।