এই দিনে

২৩ নভেম্বর

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৯:০৫

১৯৮৮: শহিদ মিনারের অন্যতম রূপকার

           হামিদুর রহমানের মৃত্যু

শিল্পী হামিদুর রহমানের নকশায় শহিদ মিনার নির্মাণের কাজ শুরু হয় ১৯৫৭ সালে। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে কাজ বন্ধ হয়ে যায়। নকশা অনুযায়ী শহিদ মিনারের স্তম্ভের নিচে ভূগর্ভস্থ জাদুঘরের দেয়ালে আঁকছিলেন ম্যুরাল, তা অসম্পূর্ণ থাকে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারেরা শহিদ মিনারটি গুঁড়িয়ে দেয়, সেইসঙ্গে ধ্বংস হয়ে যায় হামিদুর রহমানের আঁকা দেয়ালচিত্রটিও। স্বাধীন বাংলাদেশে হামিদুর রহমানের নকশাতেই গড়ে ওঠে বর্তমান শহিদ মিনার।