উইন্ডোজ ৭-এ বন্ধ হচ্ছে অফিসিয়াল আপডেট। সম্প্রতি উইন্ডোজ ১০ এর আপডেট প্রকাশের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় সাড়ে তিন বছর পর জনপ্রিয়তার দিক থেকে উইন্ডোজ ৭কে অতিক্রম করতে সক্ষম হয়। চার বছরের পুরনো অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ৭-এর সফটওয়্যারগত আপডেট বন্ধ করেছিল মাইক্রোসফট। বিপুলসংখ্যক গ্রাহক কমিউনিটির কথা বিবেচনা করে এতদিন ওএসটির জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্যাচ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের জানুয়ারির পর উইন্ডোজ ৭-এর জন্য কোনো হালনাগাদ প্রকাশ করবে না মার্কিন প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী অসংখ্য মানুষ এখনো উইন্ডোজ ৭ ওএসচালিত কম্পিউটার ব্যবহার করছে। নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যার সমর্থন বন্ধ করলে এখনো যারা উইন্ডোজ ৭ চালিত কম্পিউটার ব্যবহার করছে, তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
বিবৃতিতে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। কাজেই যেকোনো সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা জরুরি। উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে নিরাপদ থাকা উচিত। আগামী বছরের পর যেসব প্রতিষ্ঠান কিংবা করপোরেট গ্রাহক অর্থের বিনিময়ে উইন্ডোজ ৭-এর জন্য নিরাপত্তা হালনাগাদ পেতে চাইবে, কেবল তাদেরই সে সুযোগ দেয়া হবে।
সাড়ে তিন বছর আগে উইন্ডোজ ১০ উন্মোচন করেছিল মাইক্রোসফট।
২০১৮ সালের ডিসেম্বর শেষে ডেক্সটপ অপারেটিং সিস্টেম বাজারে উইন্ডোজ ১০-এর দখল ৩৯ দশমিক ২২ শতাংশে পৌঁছেছে। একই সময় উইন্ডোজ ৭-এর বাজার দখল ৩৬ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়। এর আগে গত নভেম্বর শেষে উইন্ডোজ ১০-এর বাজার দখল ছিল ৩৮ দশমিক ১৪ শতাংশ ও উইন্ডোজ ৭-এর দখল ছিল ৩৮ দশমিক ৮৯ শতাংশ। সামগ্রিকভাবে ডেসড়টপ অপারেটিং সিস্টেম বাজারের ৮৬ দশমিক ২ শতাংশ দখলে রেখেছে উইন্ডোজ।
সূত্র: রয়টার্স
