শঙ্কামুক্ত আজিজুল হাকিম

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৯:৪৬

বিনোদন রিপোর্ট

 

অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন, বাড়ির খাবারও খাচ্ছেন। এছাড়া তার ফুঁসফুসের অবস্থাও অনেকটা নিয়ন্ত্রণে। চিকিত্সকরা জানান শিগগিরই বাড়ি ফিরতে পারবেন তিনি। করোনায় সংক্রমিত হয়ে গত ১২ নভেম্বর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন ৬১ বছর বয়সী অভিনেতা আজিজুল হাকিম। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ দিন চিকিত্সার পর আজিজুল হাকিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।