প্রকাশ হলো বাংলা আরঅ্যান্ডবি আর্টিস্ট নিলয় বিএইচএন-এর নতুন গান ‘লুকোচুরি’। এটি নিলয়ের প্রকাশিত অষ্টম গান। ড্যান্সহল ধাঁচের এই গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই এবং মিউজিক তৈরি করেছেন ডেড বানি। এই গানের মিউজিক ভিডিওটি দেখতে পাওয়া যাবে নিলয় বিএইচএন-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নিলয় ও ফাইজা এবং ভিডিওটি নির্মাণ করেছেন সাক্ষর।
