নাদাল-জকোভিচের বিদায়

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:০১

এটিপি ফাইনালসের সেমিফাইনাল থেকে একই দিনে বিদায়ঘণ্টা বেজেছে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের। দুজনের বিদায়ই হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই ম্যাচ দিয়ে। লন্ডনে শনিবার রাতে প্রথম সেমিফাইনালে জকোভিচ প্রায় তিন ঘণ্টা দীর্ঘ লড়াইয়ে হেরেছেন ডমিনিক থিয়েমের কাছে। থিয়েম শুরু সেটে ৭-৫ গেমে জিতে পরেরটাও নিয়ে যান টাইব্রেক পর্যন্ত। সেখানে ৬-৭ (১০-১২) গেমে হারলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। সেখানেও টাইব্রেক। তবে এবার ৭-৬ (৭-৫) গেমে জিতে শেষ হাসি ফুটল থিয়েমের মুখে। তাতেই বিদায় নিশ্চিত হয় জকোভিচের বিদায়। পরের সেমিফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে নাদাল অবশ্য সরাসরি সেটে জয়ের দুয়ারেই ছিলেন। সেখান থেকে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেন দানিল, ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে নাদালকে হারিয়ে ফাইনালে চলে যান তিনি।