টাইটেল স্পনসর ওয়ালটন

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের নাম ‘বঙ্গবন্ধু টি-২০ কাপ স্পন্সরড বাই ওয়ালটন।’ গতকাল এ উপলক্ষ্যে কে-স্পোর্টস এবং ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম এবং ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাঁচ দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশের শীর্ষ ৮০ ক্রিকেটার। আগামীকাল মিরপুর স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।