স্পোর্টস রিপোর্টার
করোনার কারণে এখনো দুনিয়ায় অনেক বড় বড় খেলা হচ্ছে আবার স্থগিতও হয়ে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছে। এক দফা পিছিয়ে এ বছরই ভারতে অনূর্ধ্ব-১৭ ফিফা নারী বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সেটা আবার পিছিয়ে ২০২২ করা হয়েছে। টোকিও অলিম্পিক এ বছর হওয়ার কথা থাকলেও তা আগামী বছর হবে। এ করোনার কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রীড়াবিদের সংখ্যা কমিয়ে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে (বিওএ)। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএর নির্বাহী কমিটির সভা শেষে জানানো হয় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে ছোট পরিসরে আগামী ফেব্রুয়ারিতে হবে। আগামী ২-১০ এপ্রিল চায়নার সানিয়া সিটিতে ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমসে অ্যাথলেটিকসে দুই জন ক্রীড়াবিদ যাবেন। ২১-৩০ মে থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়ায় ৬ষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসে বাংলাদেশ থেকে দাবা, সুইমিং, তায়কোয়ানডো, কারাতে, ইনডোর রোইং, বাস্কেটবল এবং ট্রেডিশন রেসলিংয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়।
