সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে এ বছর শীতের সবজির ভালো ফলন হয়েছে। বাজারে এরই মধ্যে পাওয়া যাচ্ছে—ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, শিম, ধনিয়াপাতা। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। কৃষক আমিনুর রহমান জানান, গত বছরের চেয়ে এলাকায় এবার অধিকাংশ কৃষক ফুলকপি ও বাঁধাকপির আবাদ করেছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, আগাম সবজি চাষে কৃষকদের স্থানীয়ভাবে প্রশিক্ষণসহ নানাভাবে পরামর্শ দিয়ে সবজি চাষে উত্সাহিত করা হচ্ছে। ভালো দাম পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি আগাম সবজি চাষে তাদের আগ্রহ বেড়েছে।
