কালেভদ্রে দেখা মেলে শামুকখোল পাখির

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

কয়েক বছর আগেও মিরসরাই উপজেলার জলাভূমিতে অনেক শামুকখোল পাখি দেখা যেত। এই পাখি সাধারণত শামুক খেয়েই জীবনধারণ করে থাকে। বর্তমানে এ উপজেলায় পর্যাপ্ত বিচরণ ক্ষেত্র, নিরাপদ বাসস্থান ও খাদ্যসংকটের কারণে শামুকখোল পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। মিরসরাই উপজেলায় এখন কালেভদ্রে শামুকখোল পাখির দেখা মেলে।