সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পেঁয়াজ বীজ বিক্রি হচ্ছে চড়া দামে। উপজেলার বোনকোলা গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন, গত বছর এক কেজি পেঁয়াজ বীজের দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। কিন্তু এ বছর এক কেজি বীজ কিনতে হচ্ছে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা দরে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় বীজ উত্পাদনকারী কৃষকরা বীজের জন্য মজুত রাখা বেশির ভাগ পেঁয়াজ বিক্রি করে দেন। ফলে দেশে বীজ উত্পাদন কম হওয়ায় মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে।
