সিংড়া (নাটোর) সংবাদদাতা
চলনবিল এলাকায় অবাধে চলছে শামুক ও ঝিনুক নিধন। স্থানীয় বিক্রেতারা এই শামুক কিনে মাছের খামারে মাছের খাদ্য হিসেবে বিক্রি করছেন। পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, ২০১২ বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শামুককে জলজপ্রাণি হিসেবে গণ্য করা হলেও আইন অমান্য করে চলছে শামুক নিধন। সিংড়া উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোল্লাহ ওয়ালিউল্লাহ বলেন, শামুক-ঝিনুক পানি পরিষ্কার রাখে ও জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখে। শামুক-ঝিনুক সংগ্রহের বিষয়টি খোঁজ নিয়ে দিখছি। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে।
