বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে ফলন ভালো ও বাজারে দাম ভালো থাকায় খুশি উপজেলার আমন ধান চাষিরা। জানা গেছে, এবার আবহাওয়া ভালো থাকায় আমন ধান ভালো ছিল কিন্তু ঝড়ের কারণে কিছুটা ক্ষতি হয়েছে। উপজেলার পাহাড়পুর ইউপির দাড়ীশন গ্রামের কৃষক সাদ্দাম, আসাদ, মথুরাপুর ইউপির জালালপুর গ্রামের আনোয়ার হোসেনসহ অনেকে বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে, ধান কাটা-মাড়াই শুরু করেছি। উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, আমনের ফলন ভালো হয়েছে। ধান কাটাই-মাড়াই পুরোদমে শুরু করেছে কৃষকরা। স্বর্ণা ধান চাষ বেশি হয়েছে।
