রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় রবিবার প্রাইভেট কারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শরিফুল ইসলাম (৬)। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নরসিংদী প্রতিনিধি জানান, শিবপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের কুমরাদী এলাকায় রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
