বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩২

বরিশাল অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষার্থীদের ব্যানারে রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়কের পাশে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ঢাকার ধোলাই খাল এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীদের তীব্র সমালোচনা এবং বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারী দেন। তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।