কুমিল্লায় অবৈধ ৯ হাজার ৫০০ প্যাকেট সিগারেটসহ আটক ২

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লা শহরের অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৯ হাজার ৫০০ প্যাকেট পাইলট সিগারেটসহ দুই জনকে আটক করেছে র্যাব। রবিবার বিকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সরকারি স্ট্যাম্প জাল করে সিগারেটের প্যাকেটে ব্যবহার করে মাইক্রোবাসে করে সিগারেট বাজারজাত করার সময় ইফসুফ আলী ও শাহাদাত হোসেন নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়।