বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে নারীকে ধর্ষণের অভিযোগে রবিবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে ফারুক হোসেন। ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার এক প্রবাসীর স্ত্রী শহরের থানাপাড়ায় তার আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। পৌর এলাকার দক্ষিণ প্রস্তমপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ফারুক হোসেন ঐ আত্মীয়ের বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ঐ নারী বিরামপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।
