ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম দিবস উদ্যাপন হয়েছে রবিবার। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, ফলদ ও বনজ গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা মহামারি সংক্রমণ রোধে সতর্কতার অংশ হিসেবে এবার বাদ দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমানসহ আবাসিক হলের প্রভোস্ট, ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
