ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের হানিফা হাজির ছেলে মো. বুদু ও একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে মো. সাগর। থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, গৃহবধূর মামলা রেকর্ড করার পরপরই অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ঐ গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
