মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। গ্রেফতারকৃতরা হলো—ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. আশরাফুল ইসলাম, ১৩ লাখ টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত ২০১৭ সাল থেকে পলাতক আসামি মো. ইসাহাক আলী এবং হত্যা মামলার আসামি মফিজ মিয়া। থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আসামিদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
