সপ্তাহের শুরুতে বড় দরপতন

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন লক্ষ করা গেছে। এক দিনের ব্যবধানে প্রধান সূচক ৩৪ পয়েন্টের বেশি কমেছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ করা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৪টি কোম্পানির ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৯৫ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, এডিএন টেলিকম, প্যারামাউন্ট ইনসিওরেন্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড, এসএস স্টিল, কাসেম ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ওয়ান স্কিম-২, প্রভাতী ইনসিওরেন্স ও পাইওনিয়ার ইনসিওরেন্স।

মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রভাতী ইনসিওরেন্স, সোনালি আঁশ, আমান কটন, ন্যাশনাল ফিড মিল, সেন্ট্রাল ইনসিওরেন্স, এসএস স্টিল, এশিয়া প্যাসিফিক ইনসিওরেন্স, এসিআই ফরমুলেশন, জনতা ইনসিওরেন্স ও ইস্টার্ন ইনসিওরেন্স।  

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—সামিট অ্যালায়েন্স পোর্ট, এফএএস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, স্টাইল ক্রাফট, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুাল ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, আইটি কনসালটেন্ট ও পেনিনসুলা চিটাগং। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিটের।