বাংলাদেশ ব্যাংকে দুই ডেপুটি গভর্নর নিয়োগ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উনয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাত্ ০১.০২.২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাত্ ০১.০১.২০২৫ তারিখ পর্যন্ত ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।