অতিরিক্ত হর্ন বাজানো বন্ধ করুন

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৪০

আমাদের দৈনন্দিন কাজে যানবাহনের বিকল্প নেই। কিন্তু এই যানবাহনের অনিয়ন্ত্রিত এবং অতিমাত্রায় হর্ন বাজানো আমাদের পরিবেশ এবং জীবনের জন্য হুমকি স্বরূপ। এই শব্দদূষণের ফলে মানসিক বিপর্যয়, রক্তচাপ, স্নায়ুর অস্থিরতা ও হূদস্পন্দনসহ নানা জটিল রোগ সৃষ্টি করে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া