করোনায় পবা উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমানের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মাথাব্যথা নিয়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুনসুর রহমান। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি একটি কেবিনে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।