কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত (৪২) হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে অনলাইনে ক্লাস নেওয়ার সময় হঠাত্ হার্ট অ্যাটাক করলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
