বনানী ও যাত্রাবাড়ীতে অগ্নিকাণ্ড

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

বনানীর টিঅ্যান্ডটি কলোনির পাশে একটি প্লটের বেশ কয়েকটি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। বনানীর আগুনের ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।