ফতুল্লায় চার চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ছয়

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চোর চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাহ আলম, শাহ পরান, তুহিন মোল্লা, ইয়াছিন মিয়া এবং হাবিবুর রহমানসহ ছয় জন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত্ ফতুল্লা ও এর আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি, ছিনতাই ও চোরাই মোটরসাইকেল বিক্রির সঙ্গে সম্পৃক্ত। শনিবার রাতে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাদের আটক করে ফতুল্লা থানা পুলিশ।