গাজীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১০

গাজীপুর প্রতিনিধি

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনও অফিস ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে ১৬ থেকে ১১ গ্রেডে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার ষষ্ঠ দিনেও পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখার সদস্যরা। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সহসভাপতি আকরাম হোসেন, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল হোসেন, সহসাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদৌল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার প্রমুখ।