মানিকগঞ্জ প্রতিনিধি ও ঘিওর সংবাদদাতা
মানিকগঞ্জ ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পি পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মুক্তিযুদ্ধ চলাকালে নভেম্বরের ২২ তারিখ পাক হানাদার বাহিনী তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জনকে নির্মমভাবে হত্যা করে।
