আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মিছিল

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় ১০ মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ভুখা মিছিল করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল রবিবার সকালে ডিইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেড পোশাক কারখানার কয়েক শ শ্রমিক আশুলিয়ার বাইপাইল এলাকায় থালাবাটি ও খাবারের প্লেট হাতে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন এ ওয়ান বিলি লিমিটেডের শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা আশরাফ আলী, মোহাম্মদ উজ্জ্বল, আলমগীর হোসেন, সুমি আক্তার। আরো বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্য এফ এম নূরুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, সাভার থানার সংগঠক সেলিনা আক্তারসহ অন্য নেতৃবৃন্দ। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, তারা ঋণ করে খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন।