গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও থানার শোলাচিয়া গ্রামের সিরাজউদ্দিন মেম্বারের ছেলে জামাল উদ্দিন (৫০) ও বগুড়ার সোনাতলা থানার মহিসরণ গ্রামের ফজলুল হকের ছেলে বিপ্লব (২৫)। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিপ্লব রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় গাজীপুর শহরের কলাপট্টি এলাকায় রেললাইন পার হওয়ার সময় জামাল উদ্দিন ঢাকাগামী ডেমু ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
